প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রীপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের সঙ্গে কুশল বিনিময় শেষে ১ নম্বর ভবন থেকে পায়ে হেঁটে ৬ নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি।
বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় যথাসময়ে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন তিনি। রোববার সকাল ৯টা ৫ মিনিটে নিজ কার্যালয়ের নিচে এসে পৌঁছান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রীপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের সঙ্গে কুশল বিনিময় শেষে ১ নম্বর ভবন থেকে পায়ে হেঁটে ৬ নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি।
কর্মকর্তাদের কক্ষে গিয়ে খোঁজ খবর নেন সরকার প্রধান। যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন তিনি। পরে ৫ নম্বর ভবনের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
এর পর সকাল ১০টার দিকে মন্ত্রীপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নেন তিনি।
মন্তব্য