র্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তারা তাদের কাছে গাঁজা থাকার বিষয়টি স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে সিএনজিতে বহন করা তলাবিহীন ৩০টি টুকরির মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শেরপুরের নকলায় ২০ কেজি গাঁজা সহ দুই মাদককারবারি গ্রেফতার
শেরপুরের নকলা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় বহন করা তলাবিহীন টুকরির ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের সিপিসি-১ এর আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) বিকেল আনুমানিক পাঁচটার দিকে শেরপুর জেলার নকলা থানার ফুলপুর-নকলা মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে র্যাবের আভিযানিক দল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় দুই মাদককারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন হবিগঞ্জ জেলার বাসিন্দা মো. রতন মিয়া (২২) ও মো. গফুর আমিন (১৯)।
র্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তারা তাদের কাছে গাঁজা থাকার বিষয়টি স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে সিএনজিতে বহন করা তলাবিহীন ৩০টি টুকরির মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার দুই মাদককারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ তাদের শেরপুর জেলার নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য