রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের বিক্রয় কার্যক্রম উদ্বোধন

সর্বমোট পঠিত : 9 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বিশুদ্ধ জামালপুর প্রডিউসার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সুমন মিয়া বলেন- গত বছরও রমজানে নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্য বিক্রয় করা হয়েছিলো। এবারো সাধারণ মানুষ যেন স্বল্পমূল্যে টাটকা জিনিস কিনতে পারে সেজন্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। আলু, পেয়াজ, রসুন, টমেটো, বেগুন, কাচামরিচ, দুধ, ডিম ইত্যাদি বিক্রয় করা হবে।

জামালপুর: জামালপুরে মাহে রমজান উপলক্ষ্যে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্যের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে শহরের ফৌজদারী মোড়ে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগীতায় বিশুদ্ধ জামালপুর প্রডিউসার অর্গানাইজেশন এই অস্থায়ী বিক্রয় কেন্দ্র চালু করে।

জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন- রমজান উপলক্ষ্যে সীমিত আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রয় করা হবে। এটি যেন চলমান থাকে সেজন্য প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, কৃষি বিপণন কর্মকর্তা এনামুল হক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, বিশুদ্ধ জামালপুর প্রডিউসার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সুমন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিশুদ্ধ জামালপুর প্রডিউসার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সুমন মিয়া বলেন- গত বছরও রমজানে নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্য বিক্রয় করা হয়েছিলো। এবারো সাধারণ মানুষ যেন স্বল্পমূল্যে টাটকা জিনিস কিনতে পারে সেজন্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। আলু, পেয়াজ, রসুন, টমেটো, বেগুন, কাচামরিচ, দুধ, ডিম ইত্যাদি বিক্রয় করা হবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি