শেরপুরে দুই নকল কারখানা সিলগালা : ৮৫ হাজার টাকা জরিমানা 

সর্বমোট পঠিত : 8 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানী বলেন, “জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য উৎপাদন ও নকল লোগো ব্যবহার গুরুতর অপরাধ। ভোক্তা সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আলিফ ফুড এন্ড বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা করে কারখানাটি সিলগালা করেন। অপর প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শেরপুরের নকলায় নকল সেমাই ও শিশুখাদ্য কারখানায় ভ্রাম্যমাণ আদালত ও বিএসটিআই  অভিযান চালিয়েছে। এসময় দুটি কারখানাকে ৮৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলা এনএসআই, শেরপুর-এর তথ্যের ভিত্তিতে জেলার নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানী ও বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার রাহাত আহমেদ-এর যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ, এনএসআই কর্মকর্তাদের উপস্থিতিতে নকলা উপজেলার জালালপুর এলাকায় আলিফ ফুড এন্ড বেকারী ও মিথিল ফুড প্রোডাক্টস নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

অভিযানকালে প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষ নকল বিএসটিআই লোগো, কারখানা স্থাপনের অনুমোদনপত্র, পরিবেশ ছাড়পত্রসহ প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এছাড়া কোনো পরীক্ষাগার ছাড়াই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বাইরে থেকে আনা খালি প্যাকেটে বিভিন্ন খাদ্যপণ্য প্যাকেটজাত করা হচ্ছিল বলে জানা যায়।

অভিযানে আলিফ ফুড এন্ড বেকারী থেকে ৭১০ কেজি ‘চেয়ারম্যান’ ব্র্যান্ডের নকল সেমাই জব্দ করা হয়। মিথিল ফুড প্রোডাক্টস থেকে চানাচুর, বিভিন্ন ব্র্যান্ডের চিপস, মটর ভাজাসহ বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য জব্দ করা হয়। খোলা অবস্থায় ৮ হাজার ৮২০ প্যাকেট চিপস উদ্ধার করা হয়। একই কারখানায় উৎপাদিত নকল আইসক্রিম জব্দ করে তা ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানী বলেন, “জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য উৎপাদন ও নকল লোগো ব্যবহার গুরুতর অপরাধ। ভোক্তা সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আলিফ ফুড এন্ড বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা করে কারখানাটি সিলগালা করেন। অপর প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বিএসটিআই ফিল্ড অফিসার রাহাত আহমেদ বলেন, “বৈধ অনুমোদন ও মান নিয়ন্ত্রণ ছাড়া খাদ্য উৎপাদন সম্পূর্ণ বেআইনি। নকল বিএসটিআই লোগো ব্যবহার আইন লঙ্ঘনের শামিল।”

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি