প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যা সাড়ে ৬টায়

সর্বমোট পঠিত : 25 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১২টায় যাবেন সচিবালয়ে এবং প্রথম দিনেই বৈঠক করবেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। নতুন সরকারের শপথের পর এটিই হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক। সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বিটিভিসহ সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভাষণটি প্রচার করা হবে।

বুধবার দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রথমে সন্ধ্যা ৭টার কথা জানানো হলেও, পরে এক সংশোধনীতে সন্ধ্যা সাড়ে ৬টায় ভাষণ প্রচারের কথা বলা হয়েছে। 

এর আগে, দুপুর ১২টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্যরা।

এছাড়া, আজ বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১২টায় যাবেন সচিবালয়ে এবং প্রথম দিনেই বৈঠক করবেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। নতুন সরকারের শপথের পর এটিই হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক। সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এরই মধ্যে তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। প্রথম দিন মন্ত্রিপরিষদ ও সচিবদের সঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী। সেজন্য মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় প্রস্তুত করা হয়েছে কনফারেন্স রুমও।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। এরপর রাষ্ট্রপতির কাছ থেকে পর্যায়ক্রমে শপথ নেন নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ১৮ মাস পর এই নির্বাচনের মাধ্যমে বিএনপি পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হলো।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি