নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা বুধবার শুরুতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি জিয়ারত করবেন।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বেলার ১১টার সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা বুধবার শুরুতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি জিয়ারত করবেন।
এরপর প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১২টায় যাবেন সচিবালয়ে এবং প্রথম দিনেই বৈঠক করবেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। নতুন সরকারের শপথের পর এটিই হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক। সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এরই মধ্যে তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। প্রথম দিন মন্ত্রিপরিষদ ও সচিবদের সঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী। সেজন্য মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় প্রস্তুত করা হয়েছে কনফারেন্স রুমও।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
মন্তব্য