গভীর সমুদ্র থেকে ইঞ্জিন বিকল বোটসহ ৯ জেলে উদ্ধার

সর্বমোট পঠিত : 9 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গত ১৬ ফেব্রুয়ারি  সোমবার ১টি ফিশিং বোট সেন্টমার্টিন হতে ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে, কোস্ট গার্ড জরুরি সেবা ১৬১১১ এর মাধ্যমে কোস্ট গার্ড বিষয়টি অবগত হয়। 


সেন্টমার্টিন গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বোটসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৬ ফেব্রুয়ারি  সোমবার ১টি ফিশিং বোট সেন্টমার্টিন হতে ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে, কোস্ট গার্ড জরুরি সেবা ১৬১১১ এর মাধ্যমে কোস্ট গার্ড বিষয়টি অবগত হয়। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্টগার্ড জাহাজ জয় বাংলা কর্তৃক তাৎক্ষণিকভাবে উক্ত এলাকায় একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা প্রদান করে বোটসহ মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি