জাল ভোট দিতে বিপুল বোরকা ও নেকাব তৈরি হচ্ছে: বিএনপি 

সর্বমোট পঠিত : 41 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ভোটের সময় নারী ভোটকক্ষে পর্যাপ্ত সংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আইন ও বিধিমালা অনুযায়ী ভোটারের মুখ দেখে ভোটার শনাক্তের বিষয়টি নিশ্চিত করতে হবে।’

ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে জাল ভোটের জন্য বিপুল বোরকা ও নেকাব তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভোটের সময় নারী ভোটকক্ষে পর্যাপ্ত সংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আইন ও বিধিমালা অনুযায়ী ভোটারের মুখ দেখে ভোটার শনাক্তের বিষয়টি নিশ্চিত করতে হবে।’

এ সময় তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্মীপুরে ভোটের সিল তৈরির ঘটনায় সেই দলের নেতাদের জড়িত থাকাকে বড় প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।

মাহদী আমিন বলেন, ‘লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের জন্য অবৈধ সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন যে জামায়াতে ইসলামীর একজন নেতার নির্দেশেই এসব সিল তৈরি করা হয়েছে।’

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ‘লেভেল প্লেইং ফিল্ড’ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি