ঝিনাইগাতীতে নতুন ইউএনওর যোগদান

সর্বমোট পঠিত : 53 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. আল আমীন। সোমবার (৫ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।

ঝিনাইগাতীতে যোগদানের আগে মো. আল আমীন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। নবাগত এই কর্মকর্তার যোগদান উপলক্ষে তার কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফায়েজুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মো. রাজিবুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মো. সানজা হোসাইন সানী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সোহেল রানাসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ। তারা নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং তার কার্যকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি