পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

সর্বমোট পঠিত : 49 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গত ৩১ জানুয়ারি  শনিবার বিকেল ৩টায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর ৩ জন শিক্ষার্থী গোসলের জন্য পদ্মা সেতুর ৪নং পিলার সংলগ্ন এলাকায় নদীতে নামে। এ সময় ১ জন শিক্ষার্থী নিখোঁজ হয়। পরবর্তীতে অপর ২ জন শিক্ষার্থী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়। 

পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীকে কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৩১ জানুয়ারি  শনিবার বিকেল ৩টায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর ৩ জন শিক্ষার্থী গোসলের জন্য পদ্মা সেতুর ৪নং পিলার সংলগ্ন এলাকায় নদীতে নামে। এ সময় ১ জন শিক্ষার্থী নিখোঁজ হয়। পরবর্তীতে অপর ২ জন শিক্ষার্থী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়। 

তিনি আরও বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস এর সমন্বয়ে গত ৩১ জানুয়ারি হতে উক্ত এলাকায় যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অবশেষে, আজ ২ ফেব্রুয়ারি ২ সোমবার দুপুর ১২টায় যৌথ উদ্ধারকারী দল নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত শিক্ষার্থীর মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি