মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

সর্বমোট পঠিত : 55 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মোংলা থানার (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, মোংলায় গভীর রাতে মাদক বিরোধী  অভিযান চালায় মোংলা থানা  পুলিশ ও নৌ বাহিনী ,  উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রহিম (৫৮) ও জসিম উদ্দিন (২৮) পালিয়ে যাওয়ার সময় তাকে হাতে নাতে মরণ নেশা ইয়াবা সহ  আটক করা হয়।  পৃথকভাবে অভিযান পরিচালনা করে  তাদের দুই জনকে গ্রেফতার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী রহিমের  বাড়ি তল্লাশী করে ১০০ পিস ও জসিম উদ্দিনকে তল্লাশি করে ১৯ পিস   ইয়াবা জব্দ করে পুলিশ।

মোংলায় নৌবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার গভীর রাতে মোংলা পৌর শহরে যৌথ অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন। 

তিনি বলেন, মোংলায় গভীর রাতে মাদক বিরোধী  অভিযান চালায় মোংলা থানা  পুলিশ ও নৌ বাহিনী ,  উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রহিম (৫৮) ও জসিম উদ্দিন (২৮) পালিয়ে যাওয়ার সময় তাকে হাতে নাতে মরণ নেশা ইয়াবা সহ  আটক করা হয়।  পৃথকভাবে অভিযান পরিচালনা করে  তাদের দুই জনকে গ্রেফতার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী রহিমের  বাড়ি তল্লাশী করে ১০০ পিস ও জসিম উদ্দিনকে তল্লাশি করে ১৯ পিস   ইয়াবা জব্দ করে পুলিশ।

মোংলা পৌর শহরের ৩ নং ওয়ার্ডের  মাদ্রাসা রোডের মৃত মজিবুল হকের ছেলে আব্দুর রহিম ও সিগনাল টাওয়ার এলাকার মুজিবর হাওলাদারের ছেলে জসিম উদ্দিন। 

মোংলা  থানার (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, মোংলা শহরসহ উপজেলা জুড়ে মাদকবিরোধী যৌথ  অভিযান চলমান। অভিযানে মাদকসহ দুইজনকে ১১৯ পিস ইয়াবাসহ আটক করা হয়। মাদক আইনে মামলা দায়ের শেষে  আদালতের মাধ্যমে তাদের দুইজনকে   জেল হাজতে পাঠানো হবে। 

নির্বাচনকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় এ কর্মকর্তা।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি