মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক

সর্বমোট পঠিত : 84 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২ ফেব্রুয়ারি  সোমবার দুপুর ১২টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক মহেশখালী থানাধীন দক্ষিণ ঝাপুয়া সংলগ্ন বুইজ্জার জোড়া ঘোনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড ফাঁকা গোলা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ৩টি দেশীয় অস্ত্রসহ ৪ জন সন্ত্রাসীকে আটক করা হয়।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২ ফেব্রুয়ারি  সোমবার দুপুর ১২টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক মহেশখালী থানাধীন দক্ষিণ ঝাপুয়া সংলগ্ন বুইজ্জার জোড়া ঘোনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড ফাঁকা গোলা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ৩টি দেশীয় অস্ত্রসহ ৪ জন সন্ত্রাসীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তিরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে লবণের মাঠ দখলসহ জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি