জামায়াত দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল

সর্বমোট পঠিত : 36 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতে ইসলামী একটা দল এরা আমাদেরকে সামনে যেতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না। আমরা সামনে যেতে চাই। নারী-পুরুষ সবাই মিলে সমান অধিকার নিয়ে বসবাস করবে। বাংলাদেশের জনসংখ্যায় পুরুষের চেয়ে নারীরা বেশি। ইসলামে বলা আছে নারীদের সমান অধিকার প্রদান করতে হবে।’

জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও–১ আসনের দল মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ঢোলারহাটে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘জামায়াতে ইসলামীর ব্যাপারটাই তো এরকম তারা মহিলাদের কাজ করতে দিতে চান না। ওরা বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কি। গার্মেন্টসের যেভাবে সকল মহিলারা কাজ করে তাদেরকে বলে দিয়েছে ৫ ঘণ্টার বেশি কাজ করতে পারবে না। কাজ না করলে খাবে কি? মেয়েরা যদি স্কুল-কলেজে না যায় পড়াশোনা না করে তাহলে চাকরি পাবে কীভাবে? কোনো সরকার কাজ না করলে কাউকে টাকা দেবে না। জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে সকালে পত্রিকার মাধ্যমে জানতে পারলাম মহিলারাও মিছিল করছেন। আমি জানি না, এটা সত্য না মিথ্যা। এটা (এক্স অ্যাকাউন্ট) নাকি হ্যাক করা হয়েছে বলতেছে। জামায়াতের আমির সাহেব নাকি মহিলাদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি কিন্তু জানি না, সাংবাদিকদের জিজ্ঞেস করছি। বাজে কথা বলেছেন, যদি এটা হয়ে থাকে তাহলে অন্যায় করেছেন। বলা ঠিক করেননি। মহিলারা এটা কখনোই মেনে নিতে পারবেন না।’

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতে ইসলামী একটা দল এরা আমাদেরকে সামনে যেতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না। আমরা সামনে যেতে চাই। নারী-পুরুষ সবাই মিলে সমান অধিকার নিয়ে বসবাস করবে। বাংলাদেশের জনসংখ্যায় পুরুষের চেয়ে নারীরা বেশি। ইসলামে বলা আছে নারীদের সমান অধিকার প্রদান করতে হবে।’

নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপির এমন একটি দল আমার আমরা যা বলি বাস্তবে তা করি। বিএনপি নির্বাচিত হলে কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ মাফ করা হবে। মায়েদের কৃষি কার্ড দেওয়া হবে, কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে যার মাধ্যমে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা পাবেন। এছাড়াও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে সকল মায়েরা এনজিও থেকে ঋণ নিয়েছেন ১০ হাজার টাকা পর্যন্ত শোধ করার ব্যবস্থা করবেন আমাদের সরকার।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, বিএনপির সভাপতি আব্দুল জব্বার, ডোলারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকীকুর রহমান সিদ্দীকসহ স্থানীয় নেতা–কর্মীরা।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি