আমরা ক্ষমতায় গেলে ৯০ ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে: জামায়াত আমির

সর্বমোট পঠিত : 63 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

জামায়াত আমির বলেন, জামায়াত যদি ক্ষমতা যেতে পারে সাথে সাথে ৯০ ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। চাঁদাবাজদের চাঁদাবাজ বললে গায়ে ফোসকা পড়ে। মাদক চোরাচালান, অবৈধ অস্ত্রের ঝনঝনানি এবং ভূমি দস্যুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না।

সারা দেশে চাঁদাবাজদের রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে এর আগে তাদের সংশোধনের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীর কারওয়ানবাজারে ঢাকা-১২ আসনে জামায়াতের নির্বাচনী জনসভায় বৃহস্পতিবার দুপুরে জামায়াত আমির এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সারা দেশে চাঁদাবাজদের যেকোনো মূল্যে রুখে দিতে হবে। প্রথমে তাদের সংশোধনের সুযোগ দেওয়া হবে এবং বোঝানো হবে; তবে এতে কাজ না হলে প্রশাসনের মাধ্যমে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জামায়াত আমির বলেন, জামায়াত যদি ক্ষমতা যেতে পারে সাথে সাথে ৯০ ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। চাঁদাবাজদের চাঁদাবাজ বললে গায়ে ফোসকা পড়ে। মাদক চোরাচালান, অবৈধ অস্ত্রের ঝনঝনানি এবং ভূমি দস্যুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, দেশের যুবসমাজকে অন্ধকারের দিকে ঠেলে না দিয়ে তাদের দক্ষ ও কর্মক্ষম জনশক্তিতে রূপান্তর করতে হবে। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।

শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি আগামীতে সরকার গঠনের সুযোগ পায়, তবে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে। একটি ইনসাফ কায়েমকারী রাষ্ট্র গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ।

জামায়াত আমির বলেন, দেশবাসীর কাঙ্ক্ষিত মুক্তি ও বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী ময়দানে কাজ করে যাবে। জনগণের বিজয়ই জামায়াতের বিজয়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে যেই দলই সরকার গ্রহণ করুক না কেন জামায়াত তাদেরকে অভিনন্দ জানাবে।

তিনি বলেন, ৫ আগস্টের পর জামায়াত কারও বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা ও হয়রানি করেনি। সারা দেশে জামায়াতের নেতা–কর্মীদের গায়ে হাতে দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনের লেভেলিং ফিল নষ্ট হচ্ছে। এতে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে এর দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। 

জামায়াত আমির বলেন, আগের মতো গায়ের জোরে নির্বাচনের রায় নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করলে এদেরকে যুবসমাজ প্রতিহত করবে। জামায়াত সরকার গঠন করলে প্রতিটি সংসদ সদস্য বছরে সকল আয় ব্যয়সহ কার্যক্রম জনসম্মুখে প্রকাশ করবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি