টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারী আটক

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারী আটক
সর্বমোট পঠিত : 196 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি ডিঙ্গি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

কক্সবাজারের টেকনাফে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (২ জানুয়ারি)  সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ জানুয়ারি  বৃহস্পতিবার বিকাল ৩টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া ঘাট সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি ডিঙ্গি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।


তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি