শেরপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বমোট পঠিত : 188 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

অনুষ্ঠানে কোরআনখানি, মিলাদ ও বাংলাদেশের অভিভাবক গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর রাতে শেরপুর জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলা বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে। 

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলীর আহ্বানে এ দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ, শেরপুর শহর বিএনপির আহ্বায়ক পিপি এডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব মোঃ আবু জাফর, শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম। এসময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে কোরআনখানি, মিলাদ ও বাংলাদেশের অভিভাবক গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি