বাংলাদেশের মানুষ যখনই বিপদে পড়েছে, তখনই দায়িত্ব নিয়েছে বিএনপি- মাসুদ

পাকুরিয়ায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শফিকুল ইসলাম মাসুদ।
সর্বমোট পঠিত : 1,037 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মাসুদ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে নানামুখী ষড়যন্ত্র করছে জামায়াত। যার মধ্যে অন্যতম পিআর পদ্ধতি। আসলে পিআর এটা খায় না শরীরে দেয়; সাধারণ মানুষ কিন্তু জানে না। কাজেই ভোট হবে স্বাভাবিক নিয়মে। কারণ, বিএনপি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করে যাচ্ছে।

শেরপুর জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বাংলাদেশের মানুষ যতবার বিপদে পড়েছে, তাদের টেনে তোলার দায়িত্ব নিয়েছিল বিএনপি। আর একটি দল সব সময় বাংলাদেশের মানুষের বিপদে না দাড়িয়ে আরও বিদেশীদের পক্ষে থাকে। 

সোমবার রাতে সদরের পাকুরিয়া এলাকায় সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাসুদ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে নানামুখী ষড়যন্ত্র করছে জামায়াত। যার মধ্যে অন্যতম পিআর পদ্ধতি। আসলে পিআর এটা খায় না শরীরে দেয়; সাধারণ মানুষ কিন্তু জানে না। কাজেই ভোট হবে স্বাভাবিক নিয়মে। কারণ, বিএনপি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু রায়হান রুপম, কামরুল হাসানসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি