এটিএম আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ

১৮ ফেব্রুয়ারি জেলা শহরের থানা মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ রাশেদুল ইসলাম ( ইনসেটে)।
সর্বমোট পঠিত : 190 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সমাবেশ শেষে এক বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা মোড়ে এসে শেষ হয়। মিছিলে জেলা ও উপজেলা হতে আগত জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে শেরপুর জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও স্মরণকালের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় জেলা শহরের থানা মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।

এসময় তিনি বলেন, স্বৈরাচার আওয়ামীলীগ সরকার বিগত ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকুও দেয়া হয়নি। 

সমাবেশে আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল যারা মিথ্যা মামলায় কারাগারে আটক ছিলেন তারা মুক্তি পাবে। কিন্তু শেখ হাসিনার পতনের পর ফাঁসির আসামীসহ অনেকেই মুক্তি পেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি। তার মুক্তি না হওয়ায় দেশবাসী বিস্মিত।

সমাবেশ শেষে এক বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা মোড়ে এসে শেষ হয়। মিছিলে জেলা ও উপজেলা হতে আগত জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি