বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলাসহ পাচঁ উপজেলা ও চার পৌরসভা শাখার কিমিট গঠন করা হয়েছে। ২৮ নভেম্বর শেরপুর জেলা জামায়াতের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
শেরপুর জেলা জামায়াত, ৫উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন
শেরপুর জেলা জামায়াত, ৫উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন
ঘোষিত ২০ সদস্যের জেলা জামাতের কমিটিতে আমির হিসেবে মাওলানা হাফিজুর রহমান এবং মোঃ গোলাম কিবরিয়া ভিপি জেলা সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন, জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট রাশেদ ইবনে কামাল, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বাতেন, ডাক্তার আনোয়ার হোসেন, হাফেজ আব্দুর রহমান, শাহাদাত হোসাইন, মাহফুজুর রহমান, আব্দুল মতিন, খলিলুর রহমান, ডাক্তার হাসানুজ্জামান, মাওলানা নূরে আলম সিদ্দিকী, সূরা সদস্য গুলাম সারোয়ার, মাওলানা আতাউর রহমান, নুরুল আমিন, সদস্য আব্দুল কাদির, মাওলানা নুরুন্নবী, মনোয়ার হোসেন ও রেজাউল করিম রাজু নির্বাচিত হয়েছেন।
শেরপুর শহর শাখায় প্রভাষক জাহিদ আনোয়ার আমির, মোস্তাফিজুর রহমান আরিফ নায়েবে আমির, মাওলানা রেজাউল করিম সেক্রেটারি ও আমিনুর রসুল সহকারী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
শেরপুর সদর উপজেলা শাখায় মাওলানা আব্দুস সুবহান আমির, মাওলানা আব্দুর রহমান নায়েব আমির, শফিউল ইসলাম স্বপন সেক্রেটারি, হাফেজ গোলাম মোস্তফা সহকারী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
শ্রীবরদী উপজেলা শাখায় আজহারুল ইসলাম মিস্টার আমির, মাওলানা তাহেরুল ইসলাম নায়েবে আমির, ইয়াকুব আলী মোশাররফ সেক্রেটারি, আমির হামজা মিস্টার সহকারি সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
ঝিনাইগাতী উপজেলা শাখায় মাওলানা নুরুল ইসলাম আমির ও ফরহাদ হোসাইনকে সেক্রেটার নির্বাচিত করা হয়েছে।
নকলা উপজেলা শাখায় শরিফুল ইসলামকে আমির, সাইফুল ইসলামকে সেক্রেটারি ও লুৎফুর রহমান ফিরোজকে সহকারী সেক্রেটারি করা হয়েছে।
নালিতাবাড়ী উপজেলা শাখায় মাওলানা আফসার উদ্দিনকে আমির ও আরিফ রব্বানীকে সেক্রেটারি করা হয়েছে।
জেলা জামাতের নবনির্বাচিত সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপি জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে শেরপুর জেলাসহ সকল উপজেলা পৌরসভা ও ইউনিয়ন জামাতের কমিটি পূর্ণাঙ্গ করা হবে।
তিনি আরো বলেন নির্বাচিত এই নেতৃবৃন্দরা শেরপুর জেলায় জামাতের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখতে পারবেন। এজন্য তিনি সবার সহযোগিতাও কামনা করেন।
মন্তব্য