নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সর্বমোট পঠিত : 5 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শেরপুরের নালিতাবাড়ীতে মৌসুমের আগেই শীত পড়তে শুরু করেছে। তাই শীত নিবারনের জন্য অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানী ও বেনুপাড়া গ্রামের দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করেন অঙ্গীকার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাজিয়া সুলতানা ও জেনারেল সেক্রেটারী মোহাম্মদ হুমায়ুন কবীর মুজিব।

অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন অঙ্গীকার ফাউন্ডেশনের কাকরকান্দি ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নুরুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থায়ী সদস্য আব্দুল কুদ্দুস খান, রিয়াজুল হাসান, মামুন শেখ ও সাবিনা ইয়াসমিন প্রমুখ। এ সময় অঙ্গীকার ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি