শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট 

শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট 
সর্বমোট পঠিত : 24 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

তিনি কারাগারের বাইরে আগত বন্দীদের আত্মীয়-স্বজনদের সাথে কথা বলেন এবং তারা কারাগারের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ১৯ নভেম্বর জেলা কারাগার পরিদর্শন করেন তিনি।   

পরিদর্শনকালে কারাগারের বন্দিদের আবাসন, খাদ্য এবং সার্বিক বন্দি ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। তিনি কারাগারের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও বন্দিদের সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। 

এ সময় জেলা ম্যাজিস্ট্রেট ধারণক্ষমতার অতিরিক্ত বন্দীদের সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য ডিভিশন ভবন মেরামত ও সংস্কারের জন্য তাগিদ প্রদান করেন।এ ছাড়া কারাগারের  সার্বিক নিরাপত্তার জন্য আরপি গেটের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও জানান।

তিনি কারাগারের বাইরে আগত বন্দীদের আত্মীয়-স্বজনদের সাথে কথা বলেন এবং তারা কারাগারের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি