সুন্দরবনে ফাঁদে আটকে থাকা হরিণ উদ্ধার করল কোস্টগার্ড

সুন্দরবনে ফাঁদে আটকে থাকা হরিণ উদ্ধার করল কোস্টগার্ড
সর্বমোট পঠিত : 15 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

পরবর্তীতে উদ্ধারকৃত হরিণটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বেলা ৩টায় নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় নিরাপদে অবমুক্ত করা হয়।

সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে থাকা আহত চিত্রা হরিণ উদ্ধার ও চিকিৎসা শেষে নিরাপদে অবমুক্ত করেছে কোস্টগার্ড। সোমবার (৯ নভেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় হরিণ শিকারের উদ্দেশ্যে শিকারিরা ফাঁদ পেতে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৯ নভেম্বর ২০২৬ দুপুর ১ টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার সদস্যরা ওই এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শিকারির পাতা ফাঁদে আটকে থাকা একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত হরিণটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বেলা ৩টায় নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় নিরাপদে অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ শিকার প্রতিরোধ এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি