পাহাড়িদের ফসল ও বসতবাড়ি বন্যহাতির আক্রমণ থেকে রক্ষায় জগ লাইট বিতরণ

পাহাড়িদের ফসল ও বসতবাড়ি বন্যহাতির আক্রমণ থেকে রক্ষায় জগ লাইট বিতরণ
সর্বমোট পঠিত : 32 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

জেলা পরিষদের প্রশাসক বলেন, "পাহাড়ি কৃষকদের কষ্ট ও ক্ষয়ক্ষতি কমাতে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব, কৃষকের ফসল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। কৃষক বাঁচলে বাঁচবে কৃষি, আর কৃষি বাঁচলেই সমৃদ্ধ হবে শেরপুর"।

শেরপুরঃ
অন্ধকারে জ্বলবে আলো, কৃষক থাকবে নিরাপদ" এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইগাতী উপজেলার পাহাড়ি এলাকার কৃষকদের ফসল ও বসতবাড়ি বন্যহাতির আক্রমণ থেকে রক্ষায় জগ লাইট বিতরণ করা হয়েছে। ২ সেপ্টেম্বর বুধবার দুপুরে জেলা পরিষদ থেকে এসব লাইট বিতরণ করা হয়।

এসব বিতরণ করেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ।

এসব বিতরনের সময় জেলা পরিষদের প্রশাসক বলেন, পাহাড়ি কৃষকদের দীর্ঘদিনের অন্যতম সমস্যা বন্যহাতির উপদ্রব। রাতের আঁধারে হাতির পাল নেমে এসে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি করে। কৃষকদের নিরাপত্তা ও ফসল রক্ষায় আলোর ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল-আমিন সহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি