জেলা পরিষদ প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ এর নির্দেশনায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় উপস্থিত থেকে উপকারভোগীদের প্রত্যেকের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
শেরপুরে জেলা পরিষদের পক্ষ হতে ৩২ দুস্থ ও অসহায়কে আর্থিক সহায়তা প্রদান
শেরপুরে জেলা পরিষদের পক্ষ হতে ৩২ দুস্থ ও অসহায়কে আর্থিক সহায়তা প্রদান
সর্বমোট পঠিত :
20 বার
শেরপুরে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে জেলা পরিষদ শেরপুরের উদ্যোগে ৩২ জন উপকারভোগীর মাঝে মোট ১,৭০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা পরিষদ শেরপুরের মিলনায়তনে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, শেরপুরবাসীর পাশে জেলা পরিষদের সহযোগিতার হাত সর্বদা প্রসারিত থাকবে। সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের এই প্রচেষ্টা আপনাদের সামগ্রিক চাহিদা সম্পূর্ণরূপে পূরণ করতে না পারলেও, জেলা পরিষদ পরিবার আপনাদের দুঃখে সমব্যথী হয়ে সবসময় পাশে আছে এবং থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, সার্ভেয়ার সাইফুল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সম্মানিত উপকারভোগীবৃন্দ।
মন্তব্য