ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান অতিথি ও উদ্বোধককে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, স্থানীয় মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবী ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত করতে একটি নিজস্ব ভবন ফাউন্ডেশনের কার্যক্রমকে গতিশীল করবে। ভবিষ্যতে শিক্ষা, মানবিক সহায়তা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে ফাউন্ডেশনটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
শ্রীবরদীতে ছাবেত আলী বিএসসি ফাউন্ডেশনের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মধ্য লংগরপাড়া গ্রামে অবস্থিত ছাবেত আলী বিএসসি ফাউন্ডেশনের ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ফাউন্ডেশন প্রাঙ্গণে ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শারমীন সুলতানা মলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল মিয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন খড়িয়া কাজিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল কবির রুপা, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রফিক, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহসভাপতি মনোহর মিয়া, উপদেষ্টা সদস্য শাহাদাত হোসেন সাদা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ধর্মীয় বিষয়ক সম্পাদক সোহাগ রানা, ফাউন্ডেশনের অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
গিয়াস উদ্দিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মনীষা আহমেদ বলেন, ছাবেত আলী বিএসসি ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির কার্যক্রম প্রশংসনীয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে আমেরিকাপ্রবাসী মরহুম ছাবেত আলী বিএসসির সন্তান ও ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আশরাফ আল-জামান শাহীন মোবাইল ফোনে অডিও কলে যুক্ত হন। তিনি বলেন, ফাউন্ডেশনের ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় সব অর্থ তিনি বহন করবেন। পাশাপাশি ফাউন্ডেশনের কার্যক্রমের সঙ্গে সবসময় পাশে থাকারও আশ্বাস দেন তিনি।

মন্তব্য