বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযানে নৌবাহিনীর জাহাজ 

সর্বমোট পঠিত : 37 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

গত রবিবার পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন এলাকা থেকে ১০০ থেকে ১৫০ কিলোমিটার পূর্ব দক্ষিণে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ওই ট্রলারে ১১ জন মাঝিমাল্লা ছিলেন। ৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৬ জন এখনো নিখোঁজ রয়েছেন। 

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ 'গোমতি'। বঙ্গোপসাগরে 'বানৌজা গোমতি' জাহাজ উদ্ধার অভিযান শুরু করেছে যা এখনো চলমান রয়েছে।

গত রবিবার পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন এলাকা থেকে ১০০ থেকে ১৫০ কিলোমিটার পূর্ব দক্ষিণে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ওই ট্রলারে ১১ জন মাঝিমাল্লা ছিলেন। ৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৬ জন এখনো নিখোঁজ রয়েছেন। 

সেই ৬ জেলের সন্ধানে নৌবাহিনীর জাহাজ "গোমতি" গভীর সমুদ্রে রয়েছে। নিখোঁজ জেলেরা পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি