নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড

সর্বমোট পঠিত : 56 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, নারায়ণগঞ্জের শিবু মার্কেট সংলগ্ন এলাকায়  ৮ জুলাই  বুধবার সকাল সাড়ে ৬ টায় কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (৮ জুলাই) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, নারায়ণগঞ্জের শিবু মার্কেট সংলগ্ন এলাকায়  ৮ জুলাই  বুধবার সকাল সাড়ে ৬ টায় কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ২ টি ট্রাক তল্লাশি করে প্রায় ২ কোটি ৪০ লক্ষ ২৪ হাজার টাকা মূল্যের ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় ড্রাইভার ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে জব্দকৃত পলিথিন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের নিকট বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি