প্রধানমন্ত্রী’র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিতে নকলা উপজেলা এনজিও ফোরামের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন

সর্বমোট পঠিত : 32 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

পরে গাছের চারা গুলো বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে রোপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা মনোনিত প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী’র ঘোষিত ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সকলের অংশগ্রহণের ধারাবাহিকতায় শেরপুরের নকলা উপজেলা এনজিও ফোরাম স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করেছে। এর অংশ হিসেবে শনিবার উপজেলা এনজিও ফোরামের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের অনুকূলে বিভিন্ন প্রজাতির গাছের চারা হস্তান্তর করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, ব্র্যাক ডিস্ট্রিক কো-অর্ডিনেটর ফারহানা মিল্কী, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ)’র নির্বাহী পরিচালক লূৎফর রহমান, ব্যুরো বাংলাদেশ নকলা শাখার ব্যবস্থাপক মো. ইউসুফ আলী, মাটি’র এরিয়া কো-অর্ডিনেটর মাহবুব রহমান, ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক পরিচালিত নকলা প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুস সাকিব, স্বাবলম্বী উন্নয়ন সমিতির উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার ও প্রকল্প সংগঠক মো. নুর হোসেন, সোসিও ইকোনোমিক ব্যাকিং অ্যাসোসিয়েশন (সেবা)’র শাখার ব্যবস্থাপক নুরুজ্জামান, শক্তি ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক সুমন সরকার, আব্দুল করিম সরকার হেলথ সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম, নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাম হোসেন, ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন এবং উদ্দীপন ও আরডিএস-এর প্রতিনিধিগনসহ সরকার কর্তৃক নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সমিতি বা সংস্থা, বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগণ, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

পরে গাছের চারা গুলো বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে রোপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা মনোনিত প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি