সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এমপি বলেছেন, আমাদের তরুনদের মাদক ছেড়ে মাঠে আনার জন্য আমার চেষ্টা অব্যহত থাকবে। শেরপুর সদর উপজেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্সে আছি। আমরা যেকোন মূল্যে আমাদের তরুনদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। তিনি আরো বলেন, আমাদের মাদকমুক্ত তরুণ সমাজ গড়তে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। আজ বিশ্বকাপে ব্রাজিলের খেলা, নতুন বলপেয়ে আনন্দের সাথে খেলা দেখবে। ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ১৩জুন বিকেলে শেরপুর সদর উপজেলা পরিষদের হলরুমে ৪০টি ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন।
মাদকমুক্ত তরুণ সমাজ গড়তে শেরপুর গড়তে চান ডাঃ প্রিয়াঙ্কা এমপি
সর্বমোট পঠিত :
33 বার
সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য শেরপুর জেলা প্রতিবন্ধী অফিসার হোসনেয়ার, চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ শেরপুরের সভাপতি এমএ রশীদ বিএসসি, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিনসহ আরো অনেকে।
অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলার ৪০টি ক্রীড়া প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে ফুটবল, ব্যাডমিন্টওম ও দাবা বিতরণ করা হয়।
মন্তব্য