নেত্রকোণায় বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় যুবক নিহত

সর্বমোট পঠিত : 59 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন,হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শহীদুল ইসলাম নেত্রকোণা প্রতিনিধিঃ 
নেত্রকোণা সদরের চল্লিশা এলাকায় বিয়ের অনুষ্ঠানে কথার কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

নিহত ফয়সাল মিয়া (১৮) উপজেলার বামনিকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতরা হলেন,  রবিন (১৮),সৌরভ (১৮) ও সাদেকুল ইসলাম (৪২)। তারা সবাই বামনিকোণা গ্রামের বাসিন্দা। 

তাদেরকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ফয়সাল ও সাদেকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। 

সোমবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে  বামনিকোণা সংসদ বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে,বামনিকোণা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফয়সাল ও তার সঙ্গীদের সঙ্গে একই এলাকার কয়েকজনের কথার কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বাঁশ দিয়ে তাদের মারধর করে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠান। সেখানে রাত ২ টার দিকে ফযসাল মারা যান।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন,হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি