শেরপুরে ফুটবলের ফাইনাল খেলায় কামারেরচর ফুটবল একাদশ বিজয়ী

সর্বমোট পঠিত : 11 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

প্রধান অতিথি আকরামুজ্জামান রাহাত বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নেই। আমাদের ছেলেদের অবসর সময়ে খেলার মাঠে পাঠাতে হবে। সুন্দর সমাজ গড়তে যেকোনো উদ্যোগের সার্বিক সহযোগিতা করা হবে। 

শেরপুর সদরের কামারেরচর হাইস্কুল মাঠে ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৭নংচর যুব উন্নয়ন ক্লাবকে ট্রাইবেকারে ৩-১ গোলে পরাজিত করে কামারেরচর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোল না করতে পারায় গোলশূণ্য ড্র হয়। ট্রাইবেকারে ৩-১ গোলে বিজয়ী হয় কামারেরচর ফুটবল একাদশ। 

৩০মে বিকেলে অনুষ্ঠিত এ ফাইনাল খেলা কামারেরচর যুব সমাজ আয়োজন করে।  
  
চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ, শেরপুরের সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান দুলাল মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজীত দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন, শেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত। এসময় চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ, শেরপুরের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, সহসভাপতি গোলাম মোস্তফা, যুগ্মসাধারণ সম্পাদক কামরুল হাসান, মিনাল শেখ, মারুফ হোসেন, ক্রীড়া সম্পাদক গিয়াস উদ্দিন রাসেল, স্বাস্থ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনি, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম বাবু, সহ প্রচার সম্পাদক স্বপন ইসলাম মনিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। খেলার উদ্বোধন করেন প্রবাসি সেলিম প্রমানিক ও শেরপুর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপুল। 

প্রধান অতিথি আকরামুজ্জামান রাহাত বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নেই। আমাদের ছেলেদের অবসর সময়ে খেলার মাঠে পাঠাতে হবে। সুন্দর সমাজ গড়তে যেকোনো উদ্যোগের সার্বিক সহযোগিতা করা হবে। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি