খাদ্য বিতরণ শেষে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এমপি বলেন, মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রদর্শিত পথ, দর্শন ও কর্মসূচি দেশীয় উন্নয়ন ও অগ্রগতির রক্ষাকবচ। শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও কর্মসূচীর মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুসংহতকরণের দায়িত্ব আমাদেরকে সুচারুরূপে পালন করতে হবে। তিনি বলেন, শহীদ দেশকে উন্নয়ন করার পথ দেখিয়েছেন। সে পথেই প্রধানমন্ত্রী হাটছেন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে কাজ চালিয়ে যেতে হবে।
শেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলোচনা, দোয়া ও খাদ্য বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেরপুরে আলোচনাসভা, দোয়া ও সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। ৩০ মে বিকেলে শেরপুর সদরের চরপক্ষীমারি ইউনিয়নের শিমুলতলী বাজারে শেরপুর সদর উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে খাদ্য বিতরণ করেন ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এমপি।
শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, শহর বিএনপির সদস্য সচিব জাফর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রূলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল, সদর উপজেলা যুবদলের সভাপতি পারভেজ আলী, জেলা জাসাসেের আহ্বায়ক এনামুল হক বিপু, সদস্য সচিব হারুন অর রশীদ, জেলা মহিলা দলের সভাপতি সুলতানা বেগমসহ আরো অনেকে।
একইদিন রাতে শেরপুর শহরের থানার মোড়ে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুপুরে জেলা জাসাস ও অঙ্গ দলসমূহের পক্ষ থেকে জেলা বিএনপির কার্যালয়ে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মন্তব্য