প্রাথমিক থেকে উচ্চশিক্ষা, সব সিলেবাস যুগোপযোগী করা হচ্ছে: প্রধানমন্ত্রী

সর্বমোট পঠিত : 20 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

প্রধানমন্ত্রী জানান, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। শিক্ষা গবেষণার ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে।

প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সিলেবাস পাল্টানো সময়ের দাবি, এ বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ইউজিসির জাতীয় কর্মশালায় এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী জানান, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। শিক্ষা গবেষণার ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে।

তাই পুঁথিগত নয়, উদ্ভাবনী শিক্ষার বিষয়ে জোর দিতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, এ কারণেই স্কুল পর্যায় থেকে ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, মেধা পাচার রোধ করতে হবে, কারণ সরকার জ্ঞান ও মেধা ভিত্তিক সমাজ গড়তে চায়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যায়গুলোর গবেষণা ও সার্বিক উন্নয়নে সাবেক শিক্ষার্থীদেরও এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি