টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড

সর্বমোট পঠিত : 41 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন লেদা খাল সংলগ্ন এলাকায় ১১ মে সোমবার রাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি বিদেশী রাইফেল, ১ টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদককারবারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

কক্সবাজারের টেকনাফে ১ টি বিদেশী রাইফেল ও তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (১১ মে)  দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন লেদা খাল সংলগ্ন এলাকায় ১১ মে সোমবার রাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি বিদেশী রাইফেল, ১ টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদককারবারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও মাদকপাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি