নেত্রকোণার মদনে অতি বৃষ্টিতে ফসলের ক্ষতি- কৃষকদের পাশে বাবরের প্রতিনিধি দল

সর্বমোট পঠিত : 26 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

প্রতিনিধি দলের সদস্য মির্জা হায়দার আলী বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে এবং জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য চেষ্টা করা হবে। 

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ অতিবৃষ্টির কারণে নেত্রকোণা জেলা মদন উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে গিয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। টানা বর্ষণে ধানসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পরছে। 

এ পরিস্থিতিতে নেত্রকোণা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করলেও তাঁর নির্দেশনায় প্রতিনিধি দল সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন মির্জা হায়দার আলী ও মাহমুদুল হাসান। এ সময় ভিডিও কলের মাধ্যমে সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলেন এমপি বাবর। এ সময় তাদের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার,কাইটাইল ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ, কাইটাইল ইউপি বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে তাদের দুর্দশার চিত্র জেনেছেন। তারা জানান, হঠাৎ অতিবৃষ্টিতে বোরো ধানসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গিয়ে তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

ভিডিও কলে এমপি লুৎফুজ্জামান বাবর ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন,এই দুর্যোগে আপনাদের পাশে আমরা আছি। দ্রুত সময়ের মধ্যে সরকারি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিনিধি দলের সদস্য মির্জা হায়দার আলী বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে এবং জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য চেষ্টা করা হবে। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি