জানা যায়,মোহনগঞ্জ উপজেলায় বর্তমানে ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে,যেখানে পাঁচ শতাধিক শিক্ষক কর্মরত আছেন।
নেত্রকোণার মোহনগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠিত
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে।১২এপ্রিল/২০২৬ রবিবার উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন কক্ষে এই কমিটি গঠন করা হয়। উক্ত সম্মেলনে উপজেলার তিন শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। পরে উপস্থিত শিক্ষকদের সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়,এবং ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজিয়াটি পালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজাহান আলম খান বিপ্লব এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বানিয়াহারী গাগলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ ফ ম আল মামুন।
জানা যায়,মোহনগঞ্জ উপজেলায় বর্তমানে ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে,যেখানে পাঁচ শতাধিক শিক্ষক কর্মরত আছেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ শাহজাহান আলম খান বিপ্লব বলেন,শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা থাকবে। এ সময় সম্মেলনে শিক্ষকরা পেশাগত দায়িত্ব ও শিক্ষার মান উন্নয়নে মনোনিবেশ করা এবং শিক্ষকদের স্বার্থ সংরক্ষণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য