১২ এপ্রিল বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ইদ্রিস মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

১২ এপ্রিল বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ইদ্রিস মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী
সর্বমোট পঠিত : 29 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

তার একমাত্র ছেলে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান বলেন, আমার বাবা আলহাজ্ব ইদ্রিস মিয়া লব্ধপ্রতিষ্ঠিত একজন ব্যবসা, শিল্প প্রতিষ্ঠানের মালিকের পাশাপাশি পরিচ্ছন্ন, রুচিসম্পন্ন ও মানবিক বোধসম্পন্ন মানুষ ছিলেন। এজন্য তিনি তার কর্মের মাধ্যমে মানুষের মাঝে আজীবন বেঁচে থাকবেন। তিনি ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ বহু সেবা মূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রেখেছেন। আমি সবার কাছে আমার বাবার জন্য দোয়া চাই।

১২ এপ্রিল বৃহত্তর ময়মনসিংহ বিভাগের বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, দানবীর ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী। তার ৫ম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, বিভিন্ন মসজিদ, প্রতিষ্ঠানে কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর রাজধানী ঢাকা ও শেরপুরসহ প্রত্যেকটি শাখা অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

২০২১ সালের ১২ এপ্রিল রাজধানী ঢাকার ধানমণ্ডিস্থ ডাঃ আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, শেরপুর তথা ময়মনসিংহ বিভাগের বৃহত্তর শিল্পগোষ্ঠী ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা ইদ্রিস মিয়া একাধারে শেরপুরের শিল্পপতি, শিক্ষানুরাগী, দানবীর ও সমাজসেবক ছিলেন। তিনি জীবদ্দশায় ব্যবসার পাশাপাশি বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন। শহরের শেখহাটিতে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা, কামারিয়ায় জিহান সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব বাবর আলী উচ্চ বিদ্যালয়, শহরের নারায়ণপুরে নান্দনিক কারুকাজ খচিত আলহাজ্ব বাবর আলী জামে মসজিদ, শেরপুরের অন্যতম প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান রেহানা ইদ্রিস মডেল একাডেমী তার হাতেই গড়া। এছাড়া বহু স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে থেকে অনেক আর্থিক সহায়তা প্রদান করে গেছেন। তার প্রতিষ্ঠিত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক-কর্মচারী জীবীকা নির্বাহ করছেন।

মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়ার সহধর্মিনী ও ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর চেয়ারম্যান মিসেস রেহানা ইদ্রিস তার স্বামীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন মরহুম শিল্পপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া শেরপুর জেলাসহ অত্র অঞ্চলের মানুষের জন্য নিবেদিত প্রাণ মানুষ ছিলেন। তিনি সবসময় গরীব অসহায় মানুষকে সহযোগিতা করেছেন। 
   
তার একমাত্র ছেলে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান বলেন, আমার বাবা আলহাজ্ব ইদ্রিস মিয়া লব্ধপ্রতিষ্ঠিত একজন ব্যবসা, শিল্প প্রতিষ্ঠানের মালিকের পাশাপাশি পরিচ্ছন্ন, রুচিসম্পন্ন ও মানবিক বোধসম্পন্ন মানুষ ছিলেন। এজন্য তিনি তার কর্মের মাধ্যমে মানুষের মাঝে আজীবন বেঁচে থাকবেন। তিনি ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ বহু সেবা মূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রেখেছেন। আমি সবার কাছে আমার বাবার জন্য দোয়া চাই।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি