নেত্রকোণার মদনে ৩৪০গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

সর্বমোট পঠিত : 15 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ বিষয়ে মদন থানার এসআই (নিঃ) ফয়সাল এ প্রতিনিধিকে জানান,মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন,মাদকমুক্ত সমাজ গঠনে মদন থানা অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৪০ গ্রাম গাঁজাসহ রুয়েল মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

​​​​​​​শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে অভিযান চালিয়ে ৩৪০গ্রাম গাঁজাসহ রুয়েল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মদন থানা পুলিশ। গত শুক্রবার (১০এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার গোবিন্দশ্রী পশ্চিমপাড়া (সুজন বাজার) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মদন থানার এসআই (নিঃ) ফয়সাল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে আসামী মোঃ রুয়েল মিয়া (৪০) বসতঘর তল্লাশি করে ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে ঘটনাস্থলে তাকে আটক করা হয়।

এ বিষয়ে মদন থানার এসআই (নিঃ) ফয়সাল এ প্রতিনিধিকে জানান,মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন,মাদকমুক্ত সমাজ গঠনে মদন থানা অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৪০ গ্রাম গাঁজাসহ রুয়েল মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি