মহানগরের সব স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন হবে অনলাইন ক্লাস

সর্বমোট পঠিত : 7 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ওই কর্মকর্তা বলেন, ‘আপাতত সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে। তিন দিন অনলাইন ও তিন দিন হবে অফলাইনে। যদি কোনো সমস্যা সামনে আসে সংশোধন করা হবে। শিক্ষকরা স্কুলে এসে ক্লাস নেবেন। জোড়-বিজোড় দিন ভাগ করে হবে অনলাইন ও অফলাইন ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাস অফলাইনে করে নিতে হবে।’

সারা দেশে জ্বালানি সংকটের মধ্যে ঢাকাসহ সব মহানগরের স্কুল ও কলেজ সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, ‘আপাতত সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে। তিন দিন অনলাইন ও তিন দিন হবে অফলাইনে। যদি কোনো সমস্যা সামনে আসে সংশোধন করা হবে। শিক্ষকরা স্কুলে এসে ক্লাস নেবেন। জোড়-বিজোড় দিন ভাগ করে হবে অনলাইন ও অফলাইন ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাস অফলাইনে করে নিতে হবে।’

এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন সাংবাদিকদের জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাস চালুর কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। এই সংক্রান্ত একটি প্রস্তাবনা মন্ত্রিসভায় উপস্থাপনার পরে আলোচনা করে সিদ্ধান্ত হবে।

মন্ত্রী বলেন, ‘আমরা আলোচনা করেছি, অনলাইনে এডুকশন প্রমোশন করা। এ বিষয়ে একটি প্রস্তাবনা মন্ত্রি পরিষদের বৈঠকে উপস্থাপন করব। তার পরে এটা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে এবং সিদ্ধান্ত আসবে।’

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি