সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত

সর্বমোট পঠিত : 40 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা সৌদি আরবের আল খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। এই হামলার আগে গত মঙ্গলবার সৌদিতে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনস্যুলেট ড্রোন হামলা চালানো হয়। 

সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। যাদের মধ্যে ১১ জন বাংলাদেশি ও একজন ভারতীয়।

স্থানীয় সময় রোববার সৌদির আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ভবনে ওই হামলা হয় বলে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সির এক্সের এক পোস্টের বরাতে জানিয়েছে সৌদি গেজেট।

সৌদি সিভিল ডিফেন্স প্রথম পোস্টে জানায়, একজন ভারতীয় এবং একজন বাংলাদেশি নিহত হয়েছেন। ১২ জন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন। পরে আরেক পোস্টে নিশ্চিত করে নিহত দুজনই বাংলাদেশি। 

সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি আবাসিক প্রাঙ্গণে আঘাত হানে। বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা সৌদি আরবের আল খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। এই হামলার আগে গত মঙ্গলবার সৌদিতে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনস্যুলেট ড্রোন হামলা চালানো হয়। 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।

এ ছাড়া ইরানে হামলার প্রতিবাদে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করছে ইসরায়েল। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি