ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ৪ মার্চ বুধবার সকাল ১০ টায় চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী।
মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ
মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম উপকরণ দিলো বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ। বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার মোংলা উপজেলার চাঁদপাই ও চিলা ইউনিয়নের সমুদ্রগামী ৩৫ টি নৌকায় নিরাপত্তা সরঞ্জাম উপকরণ বিতরণ' অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ৪ মার্চ বুধবার সকাল ১০ টায় চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম চাঁদপাই ইউনিয়নের চেয়ারম্যান মোল্ল্যা মোঃ তারিকুল ইসলাম বিতরন অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন কনসোর্টিয়াম কো-অর্ডিনেটর-অমিতাভ ব্যানার্জি। মিল সেভ গার্ডিং সেক্রেটারিয়েট,আতিকা আজরা আয়ন এবং ফাউঝিয়া রহমান।
বিতরন অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন ডব্লিউ জেসিসি প্রকল্প ব্যবস্থাপক বিলকিস খাতুন এবং উত্তরণ এরিয়া ম্যানেজার মোখলেছুর রহমান কামাল।
মন্তব্য