রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

সর্বমোট পঠিত : 36 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

রেল কর্মকর্তা বলেন, এবার টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে। অবিক্রিত টিকিট থাকলে যাত্রার চার দিন আগে টিকিট বিক্রি করা হবে।

রেলের পশ্চিমাঞ্চলের ১৩ মার্চের ঈদের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দুই ঘণ্টায় ৯০ শতাংশই বিক্রি শেষ। মঙ্গলবার সকালে কমলাপুর স্টেশন থেকে এ তথ্য জানান ঢাকা বিভাগীয় রেল কর্মকর্তা এসএম কামরুজ্জামান।

রেল কর্মকর্তা বলেন, এবার টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে। অবিক্রিত টিকিট থাকলে যাত্রার চার দিন আগে টিকিট বিক্রি করা হবে।

এ ছাড়া যাত্রার দিন ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে। কালোবাজারি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অনলাইনে নজরদারির কথা বলছে রেলওয়ে।

এসএম কামরুজ্জামান আরও জানান, ঈদের সময়ে যাত্রীর চাপ কমাতে রেলের ট্রেন অপারেশনের সঙ্গে জড়িত সবার ছুটি বাতিল করা হয়েছে। নতুন করে সংযোজন করা হয়েছে পাঁচ জোড়া স্পেশাল ট্রেন থাকছে ৪০টি নতুন বগি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি