নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোনাজাত করেন। এ সময় সরকারের মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তাঁরা কবরস্থান ত্যাগ করেন।
বনানী সামরিক কবরস্থানে পিলখানায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার সকাল ১০টার দিকে তাঁরা সেখানে পৌঁছান। এর মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান নির্বাচনের পর প্রথমবারের মতো একসঙ্গ কোনো আয়োজনে যোগ দিলেন।
নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোনাজাত করেন। এ সময় সরকারের মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তাঁরা কবরস্থান ত্যাগ করেন।
পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর আজ। ২০০৯ সালে তৎকালীন বিডিআরের সদর দপ্তরে দুই দিন ধরে চলা বর্বরোচিত এই হত্যাকাণ্ডে জাতি হারায় ৫৭ সেনা কর্মকর্তা। মোট নিহত হন ৭৪ জন। পিলখানার ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ডে রচিত হয় নিমর্মতার এক কালো অধ্যায়।
দিনটি উপলক্ষে আজ ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালিত হচ্ছে। দিবসটি পালন করা হচ্ছে গত বছর থেকে। দিনটি শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ, দোয়া এবং রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানোর দিন হিসেবে পালন করা হচ্ছে।
মন্তব্য