শেরপুরে জামাত নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

সর্বমোট পঠিত : 57 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হবে।

শেরপুরে বিএনপি- জামায়াতের সংঘর্ষে নিহত জামাত নেতা রেজাউল করিম হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতের দিকে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকার একটি বিল থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবক দল নেতার নাম মাহমুদুল হাসান রুবেল (৩৪)। তিনি ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ঝিনাইগাতী উপজেলার বনকালী এলাকার গেসু মিয়ার ছেলে। এই হত্যা মামলার ৫৫ নম্বর আসামি তিনি।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলমের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বনগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে বিল এলাকা থেকে মাহমুদুল হাসান রুবেলকে গ্রেফতার করা হয়।

গ্র‍েপ্তারের এ ঘটনাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাতেই শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, ষড়যন্ত্রমূলক এ মামলায় জড়িয়ে জামাত হয়রানী করছে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি