অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী মো: জহিরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী জব ফেয়ার মেলার উদ্বোধন ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের পরিচালক সেজুতি ধর, সেমিনারে আরও বক্তব্য রাখেন বুলবুল আহমেদ সিরিজ চীফ, ইন্নট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, পরিমল চন্দ্র দে, চীফ ইন্সট্রাক্টর, ননটেক বিভাগ প্রমুখ।
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার অনুষ্ঠিত
‘একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, কারিগরি দক্ষতায় সমৃদ্ধি’- এ প্রতিপাদ্য সামনে রেখে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী জব ফেয়ার মেলায় ১৩ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে উৎসাহ উদ্দীপনার সঙ্গে জব ফেয়ার মেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দিনব্যাপী কারিগরি শিক্ষা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী মো: জহিরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী জব ফেয়ার মেলার উদ্বোধন ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের পরিচালক সেজুতি ধর, সেমিনারে আরও বক্তব্য রাখেন বুলবুল আহমেদ সিরিজ চীফ, ইন্নট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, পরিমল চন্দ্র দে, চীফ ইন্সট্রাক্টর, ননটেক বিভাগ প্রমুখ।
চাকরিদাতা প্রতিষ্ঠানের নাম: হলসিম সিমেন্ট, ক্রিয়েটিভ আইটি, বিডি কলিং, ম্যাটাডোর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সারভিক বিপিও লিমিটেড, মাস্টার নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ ১৩টি চাকরিদাতা প্রতিষ্ঠান।
মন্তব্য