মোংলায় কোস্টগার্ড ও পুলিশের অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক

সর্বমোট পঠিত : 71 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  ২১ জানুয়ারি  বুধবার সকাল ১১টায় কোস্টগার্ড বেইস মোংলা ও পুলিশ এর সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানাধীন দিগরাজ বাঁশ বাজার সংলগ্ন এলাকার একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি)  বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

আটক মাদককারবারির নাম মোঃ শহিদুল ইসলাম (৩০)। তিনি মোংলার দিগরাজ বাঁশবাজার এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  ২১ জানুয়ারি  বুধবার সকাল ১১টায় কোস্টগার্ড বেইস মোংলা ও পুলিশ এর সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানাধীন দিগরাজ বাঁশ বাজার সংলগ্ন এলাকার একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি করে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়। 

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি