পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা

সর্বমোট পঠিত : 118 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

অর্থ উপদেষ্টা বলেন, ‘পে-স্কেলের প্রতিবেদন আগামীকাল (বুধবার) প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। বাস্তবায়ন এই সরকারের সময়ে হবে কি না, তা স্পষ্ট নয়। তবে এই প্রস্তাব তৈরি করা অন্তর্বর্তী সরকারের বড় অর্জন বলে আমি মনে করি।


পে-স্কেল বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের সময়ে হবে কি না, তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘পে-স্কেলের প্রতিবেদন আগামীকাল (বুধবার) প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। বাস্তবায়ন এই সরকারের সময়ে হবে কি না, তা স্পষ্ট নয়। তবে এই প্রস্তাব তৈরি করা অন্তর্বর্তী সরকারের বড় অর্জন বলে আমি মনে করি।’

অন্তর্বর্তী সরকারের তৈরি করা পে-স্কেলের প্রস্তাবে সরকারি চাকরিজীবীরা সন্তুষ্ট হবেন বলেও আশা করেন অর্থ উপদেষ্টা।

পে স্কেল বাস্তবায়নের চেষ্টা করব, প্রচুর অর্থ প্রয়োজন: অর্থ উপদেষ্টা পে স্কেল বাস্তবায়নের চেষ্টা করব, প্রচুর অর্থ প্রয়োজন: অর্থ উপদেষ্টা 
২০১৫ সালের বেতনকাঠামো অনুসারে বেতন-ভাতা পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যা এখন প্রায় ১৫ লাখ। গত দশ বছরে নতুন পে–স্কেল না হওয়ায় নানা সময় দাবি জানিয়েছেন সরকারি চাকুরিজীবীরা। গত জুলাইয়ে অন্তবর্তী সরকার পে কমিশন গঠন করে।

এর আগে গত সোমবার চাঁদপুরে এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়নের চেষ্টা করছে। তবে এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন।

উপদেষ্টা বলেন, ‘পে-স্কেল সংস্কারের প্রয়োজন আছে বলেই সরকার এ বিষয়ে কাজ করছে। যতটুকু সম্ভব বাস্তবায়নের চেষ্টা করব। তবে এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন।’

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি